মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ মোজাম্মেল হকবাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ সংবাদদাতা সৈয়দ মোজাম্মেল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ এপ্রিল। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে পবিত্র কোরআন তিলাওয়াত ও এতিমদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিকতা জীবনে তিনি বিশ্বখ্যাত পত্রিকা টাইম ম্যাগাজিন এবং অয়েল অ্যান্ড গ্যাস জার্নালের জন্যও কাজ করেছেন। তিনি বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে নেম্যান ফেলোশিপ ফর জার্নালিস্ট প্রোগ্রামে ও ফেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসিতে পড়াশোনা করেছেন। বিজ্ঞপ্তি।সৈয়দা লুেফ সাবাবাংলাদেশ ইলেক-ট্রনিকস স্পেয়ার পার্টস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মেসার্স লুনা ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী মো. এনামুল হকের স্ত্রী সৈয়দা লুেফ সাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২৩ এপ্রিল বাদ মাগরিব তাঁর নিজ বাসভবন (ইউডোরা লেক উড, বাড়ি-৩৩/খ, রোড-১২/এ, ধানমন্ডি আ/এ) ঢাকায় এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।কাজী গিয়াসউদ্দিনমুন্সিগঞ্জের মুক্তিযুদ্ধের সংগঠক ও টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী গিয়াসউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৩ এপ্রিল। এ উপলক্ষে মরহুমের টঙ্গিবাড়ীর ধামারন গ্রামের নিজ বাড়িতে দোয়া মাহফিল, কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধিমিতা বসু রায়ফরিদপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্যা মিতা বসু রায়ের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ এপ্রিল। এ উপলক্ষে প্রয়াতের ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার বাড়িতে গীতাপাঠ, পূজা-অর্চনা ও স্বজন ভোজের আয়োজন করা হয়েছে। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি রঘু নন্দন সিকদারের বোন। ফরিদপুর অফিস।