মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রফুল্ল রঞ্জন রায়নেত্রকোনার মদন থানার ফচিকা গ্রামের শিক্ষক প্রফুল্ল রঞ্জন রায়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৮ এপ্রিল। এ উপলক্ষে তাঁর আত্মার শান্তি কামনা করে দুপুর একটায় রাজধানীর লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে (স্বামীবাগ) গীতা পাঠের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।সিদ্দিকুর রহমান তরফদারসিদ্দিকুর রহমান তরফদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৮ এপ্রিল। এ উপলক্ষে ময়-মনসিংহের জেলা স্কুল মসজিদে বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া প্রার্থনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। মাওলানা আযীযুর রহমানবিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ঝালকাঠির নেছারাবাদ ইসলামি কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মাওলানা আযীযুর রহমান নেছারাবাদীর (কায়েদ সাহেব হুজুর) দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৮ এপ্রিল। এ উপলক্ষে আজ ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদ্রসা চত্বরে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ৩০ এপ্রিল চট্টগ্রাম আগ্রাবাদ সায়েদাকোর্টে, ৬ মে বরিশাল এ কে স্কুল মাঠে এবং ১৭ মে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঝালকাঠি প্রতিনিধি