মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোজাফফর আলী তালুকদার

দৈনিক যুগান্তর-এর উপসম্পাদক আলহাজ রফিকুল ইসলাম রতনের বাবা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সমাজসেবক ও খাদ্য বিভাগের সাবেক কর্মকর্তা আলহাজ মোজাফফর আলী তালুকদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৫ এপ্রিল। এ উপলক্ষে আজ বাদ জুমা মরহুমের কবর জিয়ারত, কোরআনখানি, মিলাদ মাহফিল ও কাঙালিভোজসহ মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

বাহাউদ্দীন চৌধুরী

বাংলাদেশ সরকারের প্রথম তথ্যসচিব, সাংবাদিক ও ভাষাসৈনিক বাহাউদ্দীন চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৬ মে । দিনটি স্মরণে গুলবাগ জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে মরহুমের শুভানুধ্যায়ীদের শ​িরক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বাহাউদ্দীন চৌধুরী দৈনিক গণকণ্ঠ, দৈনিক বার্তা, দৈনিক আজাদ, দৈনিক দিনকালসহ বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। তিনি এফডিসির চেয়ারম্যান এবং এমডি হিসেবেও দায়িত্ব পালন করেন।