মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলায়েত হোসেন মিয়াগোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট মিয়াবাড়ির বাসিন্দা বেলায়েত হোসেন মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৩০ এপ্রিল শুক্রবার বাদ আসর ঢাকার মগবাজারের চেয়ারম্যান গলি মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বেলায়েত হোসেন ২০০৭ সালের ২৭ এপ্রিল ঢাকায় ইন্তেকাল করেন। তিনি প্রথম আলোর সহ-সম্পাদক ফেরদৌস ফয়সালের বাবা। বিজ্ঞপ্তি। সুনীল গুপ্তসাবেক মন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ সুনীল গুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩০ এপ্রিল। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে ধর্মীয় অনুষ্ঠান এবং ঢাকায় গ্রিন রোডে রূপসা কমিউনিটি সেন্টারে দুপুর দুইটায় স্মরণী ভোজসভা অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, ভক্ত ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।