মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুর রশীদ পুলিশের সাবেক কর্মকর্তা আবদুর রশীদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১ মে। তাঁর রুহের মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। তাঁর জ্যেষ্ঠ ছেলে সাদাত হোসেন ঢাকা ক্লাবের সভাপতি। বিজ্ঞপ্তি।রোকেয়া হামিদ সমাজসেবী বেগম রোকেয়া হামিদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১ মে। এ উপলক্ষে টাঙ্গাইলের আকুর টাকুর পাড়ার নিজ বাসভবনে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। ইয়াকুব আলীগাজীপুর শ্রীপুরের বিএনপির নেতা ইয়াকুব আলীর নবম মৃত্যুবার্ষিকী আজ ১ মে। এ উপলক্ষে ইয়াকুব আলী স্মৃতি সংসদ এবং রাঙা প্রভাত সাহিত্য ও ক্রীড়া সংঘের যৌথ উদ্যোগে মাওনা চৌরাস্তায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। কনিকা রায় স্কুলশিক্ষিকা কনিকা রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১ মে। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।