মৃত্যুবার্ষিকী
সৈয়দ আশরাফ হোসেনতৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সম্মিলিত বিরোধীদলীয় উপনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ন্যাপের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩ মে। এ উপলক্ষে আজ ঢাকা, পটুয়াখালী ও বাউফলে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামী ৮ মে শনিবার বিকেল চারটায় ঢাকার পুরানা পল্টনের মুক্তি ভবনে সৈয়দ আশরাফ হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।এনামুল হক খানদৈনিক আমাদের অর্থনীতির টাঙ্গাইল জেলা প্রতিনিধি তুহিন খান ও দৈনিক আমাদের সময়-এর টাঙ্গাইল প্রতিনিধি এহসানুল হক খানের বাবা বাংলাদেশ জেলা পরিষদ কর্মচারী পরিষদের সাবেক মহাসচিব এনামুল হক খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে বাদ আসর শহরের পলাশতলী বাসভবনে দোয়া, কোরআনখানি ও মিলাদ মাহফিল এবং টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে রাতে দোয়া ও এতিমদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। টাঙ্গাইল অফিস।