মৃত্যুবার্ষিকী
রহিজ উদ্দিন সরকার শিক্ষানুরাগী রহিজ উদ্দিন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৭ মে। এ উপলক্ষে আজ বাদ জুমা টাঙ্গাইল পুরোনো বাসস্ট্যান্ড জামে মসজিদ ও টাঙ্গাইল গোরস্থান এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।মকবুল হাসান মকবুল হাসানের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ ৭ মে। এ উপলক্ষে আজ বিকেল সোয়া পাঁচটায় তাঁর বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া পরিবার ও মকবুল হাসান ট্রাস্টের পক্ষ থেকে তাঁর কবর জিয়ারতসহ ফাতেহা পাঠ করা হবে। বিজ্ঞপ্তি।রেজিয়া আরেফিন নারায়ণগঞ্জের নবী-গঞ্জে টি হোসেন বাড়ির মরহুম শামসুল আরেফিনের স্ত্রী রেজিয়া আরেফিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপ-লক্ষে আগামীকাল শনিবার তাঁর নিজ বাসভবনে বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। আলী হোসেন মিয়া হাজারীবরিশালের বানারিপাড়ার কুণ্ডিহার গ্রামের ব্যবসায়ী ও সমাজসেবক আলী হোসেন মিয়া হাজারীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়িতে বাদ জুমা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আলী হোসেন মিয়া যুবলীগ নেতা মনিরুল ইসলামের বাবা ও প্রথম আলোর স্টাফ রিপোর্টার রোজিনা ইসলামের শ্বশুর। বিজ্ঞপ্তি।