মৃত্যুবার্ষিকী
সালমা রফিকপাক্ষিক ক্রীড়া জগৎ পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক উম্মে সালমা রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৯ মে। এ উপলক্ষে দোয়া মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার শান্তির জন্য বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি। আবু মোহাম্মদ শোয়েবউদ্দিন চৌধুরীআবু মোহাম্মদ শোয়েব-উদ্দিন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, শোয়েবউদ্দিন চৌধুরী বরিশালের উলানিয়া নিবাসী মরহুম এ কে মো. শামসুদ্দিন চৌধুরীর ছেলে। বিজ্ঞপ্তি।এ কে ফজলুর রহমানসোনালী ব্যাংকের সাবেক মহা-ব্যবস্থাপক এ কে ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ৯ মে। এ উপলক্ষে মরহুমের নিজ গ্রাম ফেনী জেলার লক্ষ্মীপুরে আজ বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।