মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিয়াছ আহমেদ চৌধুরীসাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মরহুম ইলিয়াছ আহমেদ চৌধুরীর (দাদাভাই) ২০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৯ মে বুধবার। এ উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া নিজ বাড়ি জামে মসজিদে আগামীকাল বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে শরিক হওয়ার জন্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।এষা খানরাইফেলস পাবলিক স্কুল ও কলেজের সাবেক প্রভাষক এষা খানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ মে। এ উপলক্ষে তাঁর বাবা জনকণ্ঠ পত্রিকার উপদেষ্টা সম্পাদক তোয়াব খানের বাসায় আজ বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।অধ্যক্ষ সালাহউদ্দীন আহমেদপঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সালাহউদ্দীন আহমেদের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে রংপুর সদর উপজেলার পানবাজার ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেওয়ার জন্য মরহুমের সন্তানেরা অনুরোধ করেছেন। অধ্যাপক সালাহউদ্দীন আহমেদ পঞ্চগড় সরকারি মহিলা কলেজেরও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। বিজ্ঞপ্তি।