মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক এম নুরউদ্দিনঢাকা বিশ্ববিদ্যা-লয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কিউ এ আই এম নুরউদ্দিনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক শামসুল হক তাঁকে স্মরণের আহ্বান জানিয়েছেন। অধ্যাপক নুরউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ছাড়াও এশিয়ান মিডিয়া ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টারের (এমিক) কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি। আনিসুর রহমান কোরেশীকেয়ারল্যান্ড হাস-পাতাল (প্রা.) লিমিটেডের খিল-গাঁওয়ের সাবেক পরিচালক (প্রশাসন) আনিসুর রহমান কোরেশীর নবম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মে। এ উপলক্ষে আজ বাদ আসর হাসপাতালে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২১ মে শুক্রবার বাদ মাগরিব রাজধানীতে মরহুমের বাবার বাড়িসংলগ্ন মাদ্রাসা ও এতিমখানায় এবং গ্রামের বাড়িতে (জায়লস্করা-ফেনী) পাঁচপীরের তাকিয়া মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের বন্ধুবান্ধব ও সুহূদদের যোগ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।