মৃত্যুবার্ষিকী
ডা. জাহান আরা রাব্বিশহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বির স্ত্রী ডা. জাহান আরা রাব্বির দশম মৃত্যুবার্ষিকী আজ ২৫ মে। এ উপলক্ষে আজ আজিমপুর নতুন কবরস্থানে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। এ ছাড়া রাজধানীর সলিমুল্লাহ এতিমখানায় কোরআনখানি, মিলাদ, দোয়া মাহফিল ও এতিমখানায় শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। ডা. জাহান আরা ১৯৯২ সালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে অবসর নেন। বন্ধু, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।সৌমিত্র বিশ্বাসসিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক ছাত্র সৌমিত্র বিশ্বাসের ১২তম মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার চট্টগ্রামে পারিবারিকভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল দেওয়ানবাজার শিবমন্দিরে পূজা ও বার্ষিক শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। ১৯৯৮ সালের ২৪ মে সিলেটের সাগরদিঘির পাড়ে সৌমিত্রকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামফিরোজা বেগমদৈনিক কালের কণ্ঠ পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ফারুক আহম্মদ, দৈনিক আমার দেশ-এর ফরিদগঞ্জ প্রতিনিধি নুরুন্নবী নোমানের মা ফিরোজা বেগমের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে বাদ আসর চাঁদপুরের ফরিদগঞ্জ পূর্ববাজার জামে মসজিদ ও উপজেলা কমপ্লেক্স জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও সুধীজনকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি