মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিয়াছ আহমেদ চৌধুরী
জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা, দৈনিক বাংলার বাণী পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে ইলিয়াছ আহমেদ চৌধুরীর (দাদাভাই) ২২তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মে। এ উপলক্ষে মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়ায় নিজ বাড়ির জামে মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

এ কে শামসুদ্দিন
বীর মুক্তিযোদ্ধা, সাবেক সিএসপি ও সিরাজগঞ্জের মহকুমা প্রশাসক শহীদ এ কে শামসুদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ ১৯ মে। এ উপলক্ষে আজ ফকিরাপুলে তাঁর পৈতৃক বাসভবনে ভোরে কোরআন খতম, বাদ আসর ফকিরাপুল জামে মসজিদে মিলাদ মাহফিল ও টাঙ্গাইলের নাগরপুরের শহীদ এ কে শামসুদ্দিন বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আজ ভোরে সিরাজগঞ্জে শহীদ শামসুদ্দিনের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন৷ বিজ্ঞপ্তি।

কিউ এ আই এম নুরউদ্দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কিউ এ আই এম নুরউদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। তিনি ২০০২ সালের এই দিনে ইন্তেকাল করেন। তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বাংলাদেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষা ও গবেষণায় অধ্যাপক নুরউদ্দিন পথিকৃতের ভূমিকা পালন করে গেছেন। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক৷