মৃত্যুবার্ষিকী
সুলতানা হেলেনঢাকার পশ্চিম তেজতুরী বাজারের সৈয়দ আবদুল মোমেনের স্ত্রী মরহুমা সুলতানা হেলেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৮ মে। এ উপলক্ষে মরহুমার ভাইদের ধানমন্ডির বাড়িতে আজ শুক্রবার বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।শাম্মী আক্তার হ্যাপীঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্রী শাম্মী আক্তার হ্যাপীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৮ মে। এ উপলক্ষে তাঁদের ইসলামবাগের বাসায় আজ শুক্রবার কোরআনখানি, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। ২০০৫ সালের ২৮ মে ঢাকার শাহবাগে রাস্তা পার হওয়ার সময় সিগন্যাল উপেক্ষা করে একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পঞ্চগড় প্রতিনিধি।হাবিবুর রহমানরাজধানীর ওয়ারী এলাকার ব্যবসায়ী হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৮ মে। এ উপলক্ষে মরহুমের ২১/৪ র্যাংকিন স্ট্রিটের বাড়িতে আজ বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে যোগ দিতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।