মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী মনজুর আহমদ চৌধুরীর স্ত্রী সৈয়দা খালেদা বেগম, মেয়ে নিশাত শারমীন বাবলী ও নাতনি রানজিবা নেহরীনের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরায় যাওয়ার পথে চুনতি এলাকায় সড়ক দুর্ঘটনায় এই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। এতে তাঁদের গাড়ির চালকও মারা যান। ওই দুর্ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী মনজুর আহমদ চৌধুরী ২৭ দিন পর গত বছরের ২৪ জুন হাসপাতালে মারা যান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁদের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইনের গ্রামের বাড়িতে কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।