মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ আফতাব উদ্দীন ব্রাহ্মণবাড়িয়ার আদর্শ শিক্ষক শাহ আফতাব উদ্দীন আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩০ মে। এ উপলক্ষে ব্রাহ্মণ-বাড়িয়ার শাহ-বাজপুরে আজ দুপুরে মরহুমের বাড়িতে (শাহবাড়ি) কোরআনখানি ও দোয়া, শাহবাজপুর মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে খাবার বিতরণ এবং বাদ আসর মুন্সিহাটি ও মিয়াবাড়ি জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় তাঁর বড় ছেলে সাংবাদিক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ সবার কাছে দোয়া কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।ফজলুর রহমাননোয়াখালীর সোনাইমুড়ির বাসিন্দা ফজলুর রহমানের (দরবেশ) ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ মে। এ উপলক্ষে আজ মরহুমের গ্রামের মসজিদে ও তাঁর ছোট ছেলে নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফের মাইজদীর বাসায় বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নোয়াখালী অফিস।