মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবুল আলমব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহবুবুল আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১০ জুন বৃহস্পতিবার। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া পৌর এলাকার আদালতপাড়ায় মরহুমের নিজ বাড়ি ও গ্রামের বাড়ি দৌলতপুরে কোরআনখানি, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।ফারুক হোসেনসাংবাদিক ফারুক হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ১০ জুন বৃহস্পতিবার। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি যশোরের নওয়াপাড়া পৌরসভার সরখোলা গ্রামে দোয়া, মিলাদ ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।