মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এস মোতাহার আলীহোমিওপ্যাথিক চিকিত্সক ও মেসার্স নিউ লাইফ অ্যান্ড কোং (প্রা.) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. এস মোতাহার আলীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১১ জুন শুক্রবার। এ উপলক্ষে আজ বিকেল পাঁচটায় মরহুমের মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ করা হবে। এ ছাড়া তাঁর প্রতিষ্ঠিত নিউ লাইফ অ্যান্ড কো. (প্রা.) লিমিটেডে ও হাক্কানী মসজিদ কমপ্লেক্স ১৫/১, বড়বাগ, মিরপুর-২, ঢাকায় তাঁর জীবনের ওপর আলোচনা, দোয়া মাহফিল ও উরছেকুল পাঠ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।জন দেবাশীষ কর্মকারব্রাহ্মণবাড়িয়া মিশনের জন দেবাশীষ কর্মকারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১১ জুন। এ উপলক্ষে আজ তাঁর স্মরণে স্থানীয় গির্জায় সন্ধ্যা সাতটায় এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। এতে তাঁর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। দেবাশীষ ব্রাহ্মণবাড়িয়া ক্রিশ্চিয়ান মেডিকেল সেন্টারের হিসাবরক্ষণ কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া ব্যাপ্টিস্ট চার্চের প্রধান পালক ছিলেন। বিজ্ঞপ্তি।শ্রীনাথ বন্ধু সাহাচট্টগ্রামের শিক্ষাবিদ চট্টগ্রাম মিউনি-সিপ্যাল মডে-ল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষকের উপদেষ্টা শ্রীনাথ বন্ধু সাহার ২২তম মৃত্যুবার্ষিকী আজ ১১ জুন। তাঁর আত্মার শান্তি কামনায় চট্টগ্রামের স্থানীয় মন্দিরে পরিবারের পক্ষ থেকে আজ ভোগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি।