মৃত্যুবার্ষিকী
আবদুল কুদ্দুস চৌধুরী
সুপ্রিম কোর্টের বিচারপতি এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব আবদুল কুদ্দুস চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২০ মে৷ এ উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সব গুণগ্রাহীর কাছে তাঁর ছেলে অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান দোয়ার অনুরোধ জানিয়েছেন৷ বিচারপতি আবদুল কুদ্দুস চৌধুরী ১৯৮৩ সালে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে যোগদান করেন৷ একই সময় থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি আইন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন৷ বিজ্ঞপ্তি৷
আল মুসাব্বির সাদী
বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সিনিয়র সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আল-মুসাব্বির সাদী পামেলের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২০ মে৷ এ উপলক্ষে বিএসজেএর সব সদস্য সাদীর আত্মার মাগফিরাত কামনা ও তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন৷
সাদী ১৯৯৫ সালে দি ইন্ডিপেনডেন্ট পত্রিকার ক্রীড়া সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন৷ ২০০৫ সালে যোগ দেন ডেইলি স্টার-এ৷ বিজ্ঞপ্তি৷