মৃত্যুবার্ষিকী
গৌর চন্দ্র বালামুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুক্তফ্রন্ট সরকারের বন ও খাদ্যমন্ত্রী এবং বাংলাদেশের সংবিধানের অন্যতম রচয়িতা আইনজীবী গৌর চন্দ্র বালার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৮ জুন। এ উপলক্ষে আজ তাঁর নিজ বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার উল্লাবাড়ী গ্রামে গীতাপাঠ, পূজা অর্চনা, প্রসাদ বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গৌর চন্দ্র বালা সত্তরের নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সময় তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ফরিদপুর অফিস।নীলিমা ইব্রাহিমশিক্ষাবিদ, নারী জাগরণের অগ্রদূত ও বাংলাদেশ মহিলা সমিতির প্রতিষ্ঠাতা সভানেত্রী ড. নীলিমা ইব্রাহিমের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১৮ জুন। এ উপলক্ষে সকাল আটটায় মরহুমার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ এবং বেলা ১১টায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় একই মিলনায়তনে ‘নীলিমা ইব্রাহিম স্মারক বক্তৃতা’র আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।মো. আল মাহফুজনৌবাহিনীর সাবেক ক্যাডেট এহসানুল হক মো. আল মাহফুজের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। মাহফুজ স্বাধীনতা-পরবর্তী নৌবাহিনীর প্রথম ভারপ্রাপ্ত প্রধান মরহুম লে. এ এম আতাউল হকের ছেলে। বিজ্ঞপ্তি।বিপুল স্যানাল বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি বিপুল স্যানালের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৮ জুন। এ উপলক্ষে আজ বেলা একটায় মতিঝিল কলোনি কমিউনিটি সেন্টারে বৃত্তি প্রদান ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া সন্ধ্যায় মতিঝিল এজিবি কলোনির মন্দিরে গীতাপাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।