মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অরুণোদয় চন্দজামালপুরের সরি-ষাবাড়ীর রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতি-ষ্ঠাতা সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় শ্মশানের সাবেক সাধারণ সম্পাদক স্বর্গীয় অরুণোদয় চন্দের (৬৭) ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৩ জুন বুধবার। এ উপলক্ষে আজ পৌরসভার রামকৃষ্ণ সেবাশ্রমে তাঁর আত্মার শান্তি কামনায় পূজা ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। এ ছাড়া তাঁর স্মরণে আজ দুপুরে প্রথম আলোর সরিষাবাড়ীর প্রতিনিধি শফিকুল ইসলামের ব্যক্তিগত কার্যালয়ে আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। অরুণোদয় চন্দ ২০০৪ সালের ২৩ জুন মৃত্যুবরণ করেন। তিনি প্রথম আলোর ক্রীড়া বিভাগীয় সম্পাদক উৎপল শুভ্রর বাবা। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।আবদুুল ফাত্তাহ্ ও হাসিনা সরকারপ্রথম আলোর দিনাজপুরের প্রতিনিধি মো. আসাদুল্লাহ সরকারের বাবা আবদুুল ফাত্তাহ্ সরকারের ৩০তম এবং মা হাসিনা সরকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার দিনাজপুর শহরের কসবা আলা মিয়া এতিমখানায় কোরআনখানি এবং বাদ আসর কসবা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আত্মীয়স্বজনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিনাজপুর অফিসমধু সেনগুপ্তচট্টগ্রামের সংবাদপত্র এজেন্ট মধু সেনগুপ্তের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৩ জুন। এ উপলক্ষে তাঁর দেওয়ান বাজারের বাসায় গীতাপাঠ, আলোচনা সভা ও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।