মৃত্যুবার্ষিকী
আমিনুর রহমান খান বিশিষ্ট ব্যবসায়ী ও তদানীন্তন পাকিস্তান সরকারের উপসচিব টাঙ্গাইলের ধুবুড়িয়া গ্রামের আমিনুর রহমান খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৯ জুন। এ উপলক্ষে গতকাল সোমবার মরহুমের ঢাকার গুলশানের বাসভবনে এক স্মরণসভার আয়োজন করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। আমিনুর রহমান ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, রোটারি ক্লাব ও মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। বিজ্ঞপ্তি।মো. নজরুল ইসলামবাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) সাবেক মহাসচিব মো. নজরুল ইসলামের দশম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৬৭ সালে তিনি সরকারি বিজ্ঞান কলেজে প্রথম চাকরিতে যোগ দেন। স্বাধীনতার পর সরকারি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন তিনি। ১৯৮৮ সালে তিনি বাসমাশিসের মহাসচিব হন। বিজ্ঞপ্তিরাইসা মণিরনারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটির হরিহরপাড়া নিবাসী মো. রফিকুজ্জামানের কনিষ্ঠ মেয়ে রাইসা মণির আজ ২৯ জুন প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বাদ আসর পঞ্চবটি ডালডা গেট জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।