মৃত্যুবার্ষিকী
কাজী শামসুল হকমুক্তিযুদ্ধকালীন পি-রোজপুরের স্বরূ-পকাঠি থানা সর্বদলীয় সংগ্রাম কমিটির সভাপতি ও স্বরূপকাঠি থানা আওয়ামী লীগের সহসভাপতি কাজী শামসুল হকের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ১ জুলাই বৃহস্পতিবার। ১৯৭১ সালের এই দিনে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হন। পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সব গণ-আন্দোলন এবং সত্তরের নির্বাচনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। বিজ্ঞপ্তি।মকবুলার রহমানআইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব (ড্রাফটিং) মকবুলার রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১ জুলাই বৃহস্পতিবার। এ উপলক্ষে রাজধানীতে তাঁর ভাইয়ের বাসায় (৩/এফ, মাধবী, ‘ই’ টাইপ সোবহানবাগ অফিসার্স কোয়ার্টার) আজ বাদ মাগরিব মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করতে তাঁর শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।নাসরিন সুলতানা বিদ্যাপ্রকাশের প্রকা-শক মুক্তিযোদ্ধা মজিবর রহমানের স্ত্রী নাসরিন সুলতানার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১ জুলাই বৃহস্পতি-বার। এ উপলক্ষে কোরআনখানি, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।জহুর আহমদ চৌধুরীমুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী জহুর আহমদ চৌধুরীর ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ ১ জুলাই বৃহস্পতিবার। এ উপলক্ষে জহুর আহমদ চৌধুরী ফাউন্ডেশন নানা কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকালে নগরের দামপাড়ায় মরহুমের কবরসংলগ্ন মাদ্রাসায় কোরআনখানি ও চট্টেশ্বরী রোডে গুলশান কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে মরহুমের শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হওয়ায় অনুরোধ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।