মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবতোষ রায়ঢাকা কমিউনিটি হাসপাতালের আর্সেনিক বিশেষজ্ঞ চিকিৎসক শিবতোষ রায়ের নবম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ আলোচনা সভা, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যেরবাজারের নিজ বাড়িতে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হবে। শিবতোষ রায় ২০০১ সালের এই দিনে রংপুরের তারাগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। বিজ্ঞপ্তি।কামাল উদ্দীন আহ্মদদৈনিক জনকণ্ঠর স্টাফ রিপোর্টার ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা কামাল উদ্দীন আহ্মদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে আজ বিকেলে নোয়াখালী প্রেসক্লাবে এবং লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের আবদুল্লাহপুরে মরহুমের গ্রামের বাড়িতে বাদ জুমা মিলাদ অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। নোয়াখালী অফিস।