মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইদ্রিস আলীকিশোরগঞ্জের নিকলী উপজেলার সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর নবম মৃত্যুবার্ষিকী আজ ১৪ জুলাই। এ উপলক্ষে ‘মরহুম ইদ্রিস আলী স্মৃতি সংসদ’ কিশোরগঞ্জের দামপাড়া ইউনিয়ন কম্প্লেক্স মিলনায়তনে বেলা তিনটায় আলোচনা সভা ও বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এ ছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলার আখড়াবাজারে মরহুমের নিজ বাসভবনে দুপুরে কাঙালিভোজ ও আখড়াবাজার মদনী মসজিদে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত হয়ে মরহুমের আত্মার শান্তি কামনার অনুরোধ করেছেন ইদ্রিস আলীর পরিবারের সদস্যরা। বিজ্ঞপ্তি।