মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেনিন গনি
দৈনিক নিউ এজ-এর সাবেক ক্রীড়া সম্পাদক লেনিন গনির প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৩ মে৷ এ উপলক্ষে আজ বাদ জুমা মরহুমের বিয়ানিবাজারে গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে৷ লেনিন গনি ডেইলি স্টার-এ দীর্ঘদিন কাজ করেছেন৷ উচ্চ রক্তচাপে ভুগে গত বছর এই দিনে তিনি লন্ডনে ইন্তেকাল করেন৷ বিজ্ঞপ্তি৷
অধ্যাপক আজগর আলী
ভাষাসৈনিক ও ঢাকার সরিষাবাড়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং খিলগাঁও সামাজিক সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক আজগর আলীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২৩ মে খিলগাঁও আবাসিক এলাকার মাটির মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থেকে মরহুমের আত্মার শান্তি কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে৷ অধ্যাপক আজগর আলী বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদের বাবা। বিজ্ঞপ্তি৷