মৃত্যুবার্ষিকী
মুহামমাদ নাযীম উদদীনখুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ও খুলনা কলেজের সাবেক অধ্যক্ষ, শিক্ষাবিদ ও সমাজকর্মী মুহামমাদ নাযীম উদদীনের নবম মৃত্যুবার্ষিকী আজ ১৬ জুলাই। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।সুলতান আহমেদসাবেক সচিব সুলতান আহমেদের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ জুলাই। এ উপলক্ষে তাঁর ৩২ পুরানা পল্টন, ঢাকার বাসভবনে আজ বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরা কলেজের প্রতিষ্ঠাতা, গেন্ডারিয়া মনিজা রহমান গার্লস স্কুলের সভাপতি এবং গেন্ডারিয়া ও পুরানা পল্টন জামে মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বিজ্ঞপ্তি।আবদুর রহিম মিয়া চাঁদপুরের মুক্তি-যোদ্ধা এ বি এম আবদুর রহিম মিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৬ জুলাই। এ উপলক্ষে আজ বাদ জুমা তাঁর বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি ফরিদগঞ্জের বালি থুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বিজ্ঞপ্তি।মতিয়র রহমান তালুকদারজামালপুর-৪ আসনের সাংসদ মুরাদ হাসানের বাবা মুক্তিযুদ্ধের সংগঠক মতিয়র রহমান তালুকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৬ জুলাই। এ উপলক্ষে স্মরণসভা, কাঙালিভোজ, মিলাদ মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। বিজ্ঞপ্তি।