মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশরাফ আলী খানটাঙ্গাইল জেলার জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আশরাফ আলী খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৯ জুলাই। এ উপলক্ষে এতিমদের মধ্যে খাবার বিতরণ ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।সৈয়দ ইমামুল আজমফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গণসংহতি এবং সাপ্তাহিক আল-মোয়াজ্জিন পত্রিকার সম্পাদক সৈয়দ ইমামুল আজমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৯ জুলাই। এ উপলক্ষে আজ সকালে ফরিদপুর শহরের আলীপুর গোরস্থানে মরহুমের কবর জিয়ারত, দুপুরে ফরিদপুরের পূর্ব খাবাসপুর এলাকার সাবজাননেসা মহিলা মাদ্রাসায় খাবার বিতরণ, বিকেলে পূর্ব খাবাসপুর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং রাতে ফরিদপুর প্রেসক্লাবে স্মরণসভার আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিস