মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেবী ইসলাম
জাতীয় পুরস্কার-প্রাপ্ত চিত্রগ্রাহক ও চিত্র পরিচালক বেবী ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২৪ মে। এ উপলক্ষে চুয়াডাঙ্গার পৈতৃক ভিটায় তাঁর প্রতিষ্ঠিত মোতাহারুন্নেসা প্রসূতি ও সদ্যোজাত শিশুসেবা হাসপাতালে মিলাদ মাহফিল, কোরআনখানি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া ঢাকায় তাঁর বাসায়ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মেহেরুন নেছা
মুক্তিযোদ্ধা মরহুম ফজলুল কবির ভূঁইয়ার স্ত্রী মরহুমা মেহেরুন নেছা ওরফে মালফত আরা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৪ মে। এ উপলক্ষে বাদ জুমা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ব্রাহ্মণখালী এলাকায় তাঁর বাসভবনে মিলাদ, দোয়া ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।