মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনসার আলী সরকার
সৈয়দপুর কলেজের সাবেক অধ্যক্ষ আনসার আলী সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৬ মে৷ এ উপলক্ষে আজ পার্বতীপুর উপজেলার পুরানবাজার এলাকার নিজ বাড়িতে দিনভর কোরঅানখানি, মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়েছে৷ পরিবারের পক্ষ থেকে এতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে৷ বিজ্ঞপ্তি৷

হালিমা আফজাল
জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল উর রহমানের স্ত্রী লায়ন্স ক্লাবের সাবেক লেডি গভর্নর, ওয়াই এম সি এ, ডব্লিউ বি এ ও গুলশান লেডিস ক্লাবের অন্যতম সদস্য হালিমা আফজালের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৬ মে৷ এ উপলক্ষে মরহুমার বড় মেয়ে হুসনে আফজা জেনিফারের গুলশানের বাসায় বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে৷ এতে মরহুমার আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে৷ বিজ্ঞপ্তি৷