মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসুদুর রহমানবগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া গ্রামের সরকারবাড়ীর সন্তান সাবেক সহকারী খাদ্য নিয়ন্ত্রক মাসুদুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে আজ দক্ষিণ বগুড়া গোরস্থান মসজিদে কোরআনখানি, দোয়া ও কবর জিয়ারত করা হবে। এতে শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়াইউসুফ আলীমৎস্যবিজ্ঞানী এম ইউসুফ আলীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ জুলাই শনিবার। এ উপলক্ষে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এম ইউসুফ আলী ১৯৯৯ সালের ৩১ জুলাই ঢাকায় ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি। আবুল কাশেমসাবেক জজ ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবুল কাশেমের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ জুলাই শনিবার মরহুমের গ্রামের বাড়িতে রাউজান থানার সুলতানপুরে পালিত হবে। এ উপলক্ষে আবুল কাশেম সাবজজ স্মৃতি সংসদের উদ্যোগে আজ বিকেল তিনটায় রাউজান-রাঙ্গুনিয়া নিজামউদ্দিন পাবলিক হল মিলনায়তনে এক স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।