মৃত্যুবার্ষিকী
আ. রহমান মোল্লা বরিশালের বাকে-রগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের মুক্তিযোদ্ধা ও কবাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আ. রহমান মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩ আগস্ট। এ উপলক্ষে মরহুমের লক্ষ্মীপাশার বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের যোগ দিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য অনুরোধ জানানো হয়েছে। আ. রহমান মোল্লা ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছর ৩ আগস্ট ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।মোহাম্মদ ফারুকজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফারুকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ৩ আগস্ট। এ উপলক্ষে কোরআন-খানি, মিলাদ মাহফিল ও মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করেছে মরহুমের পরিবার। এ ছাড়া গরিব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। অধ্যাপক ফারুকের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করার জন্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।প্রফুল্ল রায়চিত্রশিল্পী প্রফুল্ল রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩ আগস্ট। এ উপলক্ষে আজ বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর পুরানা পল্টন মোড়ের কাছে কমরেড মণি সিংহ সড়কে মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। বামপন্থী প্রগতিশীল রাজনীতিক ও সাংস্কৃতিক সংগঠক প্রফুল্ল রায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে স্টাফ আর্টিস্ট হিসেবে কর্মজীবন অতিবাহিত করেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সঙ্গেও জড়িত ছিলেন। বিজ্ঞপ্তি।