মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রাজ্জাক সরদারখুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ আবদুর রাজ্জাক সরদারের নবম মৃত্যুবার্ষিকী আজ ৪ আগস্ট। এ উপলক্ষে আগামী শুক্রবার রূপসা থানার নন্দনপুর গ্রামের সব মসজিদ এবং খুলনা শহরের রায়পুরা জামে মসজিদে বাদ জুমা দোয়া অনুষ্ঠিত হবে। ২০০১ সালের এই দিনে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। বিজ্ঞপ্তি।ইনতাজ আলীসাবেক সমবায় কর্মকর্তা মো. ইনতাজ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৪ আগস্ট। এ উপলক্ষে আজ বাদ আসর গাইবান্ধা শহরের বাসভবনে এবং আগামী শুক্রবার বাদ জুমা সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুম ইনতাজ আলী ভোরের কাগজ-এর গাইবান্ধা প্রতিনিধি জহুরুল কাইয়ুমের বাবা। গাইবান্ধা প্রতিনিধি।