মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহমুদুন্নবী চৌধুরীসাবেক মন্ত্রী ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাহমুদুন্নবী চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ৬ আগস্ট। এ উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহমুদুন্নবী ফাউন্ডেশনও দিনটি পালন উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে। মাহমুদুন্নবী চৌধুরী সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাবা। চট্টগ্রাম অফিস।মোহাম্মদ মিয়াচট্টগ্রামের নজু মিয়া হাটের শেখ মোহাম্মদ ডিগ্রি কলেজ ও বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী শেখ মোহাম্মদ মিয়া সওদাগরের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৬ আগস্ট। এ উপলক্ষে মোহাম্মদ মিয়া স্মৃতি ফাউন্ডেশন মিলনায়তনে দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ, কোরআনখানি, ফাতেহা পাঠসহ নানা কর্মসূচির আয়োজন করেছে। চট্টগ্রাম অফিস।মাহবুব আলী খানসাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ৬ আগস্ট। এ উপলক্ষে আজ সকালে ঢাকায় তাঁর কবরে ফুল দেওয়া, কোরআন খতম ও বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া দিবসটি পালন উপলক্ষে সিলেটে মাহবুব আলী খান স্মৃতি পরিষদ এবং জামালপুর, বগুড়া ও ঢাকায় মরহুমের পরিবার এবং শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। নৌবাহিনীর পক্ষ থেকে ঢাকা, চট্টগ্রাম, কাপ্তাই, মংলা ও খুলনায় বিভিন্ন নৌঘাঁটিতে এবং মরহুমের পরিবারের পক্ষ থেকে ধানমন্ডির বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।