মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক হামিদা রহমানবিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ ও ভাষাসৈনিক হামিদা রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৪ আগস্ট শনিবার। ২০০৫ সালের এই দিনে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। হামিদা রহমান নারীমুক্তি আন্দোলনেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তাঁর লেখা ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ ও স্মৃতিকথা বিভিন্ন জাতীয় দৈনিকে ছাপা হয়। তিনি ছিলেন নারীমুক্তি সংসদের সভানেত্রী। বাংলাদেশ লেখিকা সংঘ ও বাংলা একাডেমীর আজীবন সদস্য ছিলেন তিনি। বিজ্ঞপ্তি।