মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ গোলাম কিবরিয়া

ভাষাসৈনিক, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম কিবরিয়ার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ মে। এ উপলক্ষে রাজধানীর বাড্ডার আনন্দনগরে তাঁর নিজ বাসভবনে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। এ ছাড়া তাঁর নিজ গ্রাম গৌরনদী উপজেলার পূর্ব নাঠইয়ের সৈয়দ গোলাম কিবরিয়া কল্যাণ ট্রাস্ট মসজিদে কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা করেছে। সৈয়দ গোলাম কিবরিয়া দৈনিক আজাদ ও দৈনিক ভোরের কাগজ-এর ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান মরহুমের বড় জামাতা। বিজ্ঞপ্তি।
নূরুল হক হাওলাদার
সাবেক সাংসদ এ এফ এম নুরুল হক হাওলাদারের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ মে। এ উপলক্ষে নুরুল হক ফাউন্ডেশন তাঁর গ্রামের বাড়িতে কোরআনখানি, মিলাদ মাহফিল, কাঙালিভোজ ও আলোচনা সভার আয়োজন করেছে। এ ছাড়া ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠন দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বিজ্ঞপ্তি।
ফিরোজা খাতুন
সাবেক উপসচিব ও অর্থ উপদেষ্টা মোহাম্মদ নুরুল হকের স্ত্রী ফিরোজা খাতুনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৩১ মে। এ উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল এবং এতিমখানায় বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
হাসিনা বানু ইউনুস
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সাবেক যুগ্মসচিব আহমেদ ইউনুসের স্ত্রী হাসিনা বানু ইউনুসের চতুর্থ মৃত্যুবার্ষিকী কাল ১ জুন৷ এ উপলক্ষে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৪ নম্বর সড়কে তাঁর বাসায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে৷ পরিবারের পক্ষ থেকে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে৷ বিজ্ঞপ্তি৷
শাহজাহান কবীর
বিশিষ্ট ব্যাংকার শাহজাহান কবীরের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ মে। এ উপলক্ষে পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সব শুভানুধ্যায়ীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।