মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোশাররফ হোসেনসাবেক সাংসদ, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মোশাররফ হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ আগস্ট। এ উপলক্ষে আজ মরহুমের কবর জিয়ারত, মিলাদ মাহফিল এবং মরহুমের বাসায় দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করা হবে। বিকেল চারটায় সদরপুর উপজেলার দরবার হল ও চরভদ্রাসন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিসহামিদুজ্জামানভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৯ আগস্ট। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে সন্ধ্যায় নিজ বাসভবনে দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৫৪ সালে ছাত্রাবস্থায় স্থানীয় পর্যায়ে ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে হামিদুজ্জামান এহিয়া গ্রেপ্তার হন এবং নির্যাতন ও কারাভোগ করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মাগুরার শ্রীপুরে সম্প্রতি তাঁর নামে স্থানীয় একটি সড়কের নামকরণ করা হয়েছে। বাসস।এ কে এম হাসান উদ্দিনগাজীপুরের রিয়াজনগর গ্রামের সমাজসেবক ও শিক্ষা অনুরাগী এ কে এম হাসান উদ্দিনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১৯ আগস্ট। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।