মৃত্যুবার্ষিকী
মুশফিকুর রহমান
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. মুজিবুর রহমানের ছেলে ও মেঘনা গ্রুপের সাবেক ডিজিএম মো. মুশফিকুর রহমান রাজুর একাদশ মৃত্যুবার্ষিকী আজ ২ জুন। এ উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
দবির উদ্দীন
সাবেক সাংসদ ও সিরাজগঞ্জের আওয়ামী লীগ নেতা দবির উদ্দীন আহমেদের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ২ জুন। এ উপলক্ষে মরহুমের সিরাজগঞ্জের সোহরাওয়ার্দী সড়ক বাসভবনে এবং ঢাকায় ২৬১/বি খিলগাঁও চৌধুরীপাড়ায় কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে৷ এ ছাড়া গ্রামের বাড়ি উল্লাপাড়ার ইসলামপুরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
শিব শংকর চক্রবর্তী
সন্দ্বীপ কার্গিল সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিব শংকর চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ েসামবার। এ উপলক্ষে গত ২২ মে তাঁর পারলৌকিক কার্যাদি সম্পন্ন হয়েছে। শিব শংকর চক্রবর্তী বাংলাদেশ সংবাদ সংস্থার উপপ্রধান প্রতিবেদক কানাই চক্রবর্তীর বাবা। গত বছরের এই দিনে ৭৭ বছর বয়সে তিনি পরলোকগমন করেন। বাসস৷