মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনীল ব্যানার্জিসাংবাদিক, লেখক ও মুক্তিযোদ্ধা সুনীল ব্যানার্জির চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২৮ আগস্ট। ১৯৪৭ সালের ২০ এপ্রিল সাতক্ষীরা শহরের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি ও বিএসএসের সাতক্ষীরা জেলা প্রতিনিধি অরুণ ব্যানার্জির বড় ভাই। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।আবদুল জব্বারমুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মৌলভীবাজার-২ আসনের সাবেক সাংসদ আবদুল জব্বারের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ আগস্ট। এ উপলক্ষে আবদুল জব্বার যুব স্মৃতি সংসদের পক্ষ থেকে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।