মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ মনিরুজ্জামানঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩ সেপ্টেম্বর শুক্রবার। এ উপলক্ষে ঢাকায় এবং কবির জন্মস্থান যশোরে স্মরণসভা ও বাদ জুমা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছে তাঁর পরিবার।আবিদুর রেজা খানআওয়ামী লীগের নেতা আবিদুর রেজা খানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ এবং বাদ আসর মরহুমের এলিফ্যান্ট রোডের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়ও অনুরূপ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।মো. আবুল হোসেনবাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (রাজধানী শাখা) সাবেক সভাপতি এবং টিকাটুলী ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল হোসেন হিরুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর মরহুমের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার শান্তির জন্য আত্মীয়স্বজন, সহকর্মী, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীসহ সবার দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।