মৃত্যুবার্ষিকী
তিন্নি আনোয়ারবিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ক্যা-প্টেন আনোয়ারুল হকের একমাত্র মেয়ে তিন্নি আনোয়ারের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৪ সেপ্টেম্বর। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুল হামিদ চৌধুরীতদানীন্তন প্রাদেশিক পরিষদের স্পিকার আবদুল হামিদ চৌধুরীর ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ৪ সেপ্টেম্বর। এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী জামে মসজিদে বাদ আসর কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চবিদ্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে। আবদুল হামিদ চৌধুরী ১৯৪০ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত বঙ্গীয় আইন সভার ডেপুটি প্রেসিডেন্ট এবং বছরখানেক প্রেসিডেন্ট ছিলেন। তিনি সুদীর্ঘ ১০ বছর বাংলা ও আসাম প্রদেশ থেকে আজমির দরগাহ শরিফ কমিটির সদস্য ছিলেন। ১৯৫১ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত তিনি কলকাতায় তদানীন্তন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার ছিলেন এবং সেই সঙ্গে সেখানে কূটনৈতিক কোরের ডিনের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।