মৃত্যুবার্ষিকী
তুহিন আহমেদজগন্নাথ বিশ্ব-বিদ্যালয়ের ছাত্র তুহিন আহমেদ ভূঞার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। ২০০৪ সালের এই দিনে তিনি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। দিনটি উপলক্ষে তুহিনের পরিবার তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তি।সতীশ চন্দ্র পালফেনী সরকারি কলেজের গণিত বিভাগের সাবেক অধ্যাপক সতীশ চন্দ্র পালের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে ফেনীর মাস্টারপাড়ায় তাঁর নিজ বাসভবনে আজ দুপুরে এক ঠাকুরভোগের আয়োজন করা হয়েছে। আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের এতে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।মোহাম্মদ নোমানজাহাঙ্গীরনগর বিশ্ব-বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নোমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর সোমবার। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে। প্রফেসর নোমান ফাউন্ডেশনও দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিজ্ঞপ্তি।