মৃত্যুবার্ষিকী
এ এস এইচ কে সাদেকসাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৯ সেপ্টেম্বর। ২০০৭ সালের এই দিনে কেশবপুরের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। সরকারের উচ্চপর্যায়ের আমলা ১৯৯২ সালে আওয়ামী লীগে যোগ দেন। ১৯৯৬ সালে কেশবপুর থেকে প্রথম সাংসদ নির্বাচিত হন এবং আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী নিযুক্ত হন। এরপর ২০০১ সালেও তিনি সাংসদ হয়েছিলেন। তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কেশবপুর আওয়ামী লীগ এবং তাঁর পরিবারের পক্ষ থেকে আলাদা কর্মসূচি নেওয়া হয়েছে। তাঁর স্ত্রী ইসমাত আরা সাদেক দেশবাসীর প্রতি মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।হাফেজ আহমেদ চৌধুরীচট্টগ্রাম ডিভিশন কাউন্সিলের সাবেক সদস্য ও সমাজসেবক আলহাজ হাফেজ আহমেদ চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ ৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে তাঁর পরিবার ও আলহাজ হাফেজ আহমেদ চৌধুরী ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি নিয়েছে। বিজ্ঞপ্তিএ কে এম ফজলুল কবির চৌধুরীবিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও সাবেক সাংসদ এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ ৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে আজ মরহুমের গ্রামের বাড়ি রাউজানের গহিরায় কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি চট্টগ্রাম বন্দর ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং মেরিন অ্যান্ড মার্কেন্টাইল একাডেমির গভর্নর ছিলেন। তিনি রাউজান থেকে নির্বাচিত সাংসদ এ বি এম ফজলুল করিম চৌধুরীর বাবা। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম