মৃত্যুবার্ষিকী
হাফিজুল ইসলাম খানসাবেক শিল্পমন্ত্রী প্রয়াত শামসুল ইসলাম খানের ছোট ছেলে হাফিজুল ইসলাম খানের ২২তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ সেপ্টেম্বর শনিবার। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। ১৯৮৮ সালের এই দিনে সিংগাইরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে ঢাকা ফেরার পথে নৌ-দুর্ঘটনায় তিনি মারা যান। বিজ্ঞপ্তি।শহীদ নজরুল ইসলামশহীদ প্রকৌশলী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে আজ ২০৪/এ, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত এইস অটোসে কোরআনখানি, কাঙালিভোজ এবং বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। নজরুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় নবগঠিত সরকারের বিদ্যুৎ ও শক্তিবিষয়ক উপদেষ্টা নিযুক্ত হন। ১৯৭১-এর ১৮ সেপ্টেম্বর তিনি শহীদ হন। বিজ্ঞপ্তি।রুমানা রশীদ রিমাহলি ফ্যামিলি হাসপাতালের সাবেক চিকিৎসক রুমানা রশীদ রিমার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৮ সেপ্টেম্বর শনিবার। এ উপলক্ষে খুলনার সব মাদ্রাসা, এতিমখানা ও তাঁর খুলনার বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।