মৃত্যুবার্ষিকী
দেলোয়ার হোসেন সিকদারপ্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি মো. আক্কাস সিকদারের বাবা দেলোয়ার হোসেন সিকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে বাদ আসর সদর উপজেলা পরিষদ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ঝালকাঠি প্রতিনিধি।আমিনুল হকপ্রথম আলোর রাজবাড়ীর গোয়ালন্দ প্রতিনিধি রাশেদ রায়হানের শ্বশুর, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ও সংবাদপত্র এজেন্ট মরহুম আমিনুল হকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ সেপ্টেম্বর রোববার। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ড কাইমদ্দিন প্রামাণিক পাড়ায় ও স্থানীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।জুবায়ের চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রমৈত্রীর নেতা শহীদ জুবায়ের চৌধুরীর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৩ সালের ১৯ সেপ্টেম্বর এই দিনে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে মধ্যরাতে শিবিরকর্মীরা নৃশংসভাবে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে তাঁকে হত্যা করে। দিবসটি পালনে বাংলাদেশ ছাত্রমৈত্রী অন্যান্য স্থানের মতো সাতক্ষীরাতেও দিনভর কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে জুবায়েরের কবর ও স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ, দলীয় কার্যালয়ে শোক পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোভাযাত্রা, সকাল ১০টায় স্মরণ সভা এবং গণসংগীত ও আবৃত্তি অনুষ্ঠান। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।