মৃত্যুবার্ষিকী
এ কে এম আবু তাহেরকুমিল্লা-৭ (বরুড়ার) আসনের বিএনপি-দলীয় সাবেক সাংসদ এ কে এম আবু তাহেরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়িতে কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি।আবু ফাতেমা মুহাম্মদ ইসহাকপ্রখ্যাত সাহিত্যিক আবু ফাতেমা মুহাম্মদ ইসহাকের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়ইবাড়ী গ্রামে ১৯২৭ সালের ১ এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে; মিলাদ ও কিয়াম সমস্যা, ১২ই রবিউল আওয়াল, মুসলিম রেনেসাঁয় নজরুলের অবদান, রবীন্দ্রনাথ, হিন্দু ধর্ম ও হিন্দু জাতীয়তাবাদ, পত্রে মুসলিম তমুদ্দুন, বাংলা ভাষা ও সাহিত্যের ভূমিকা ও ময়মনসিংহ জেলার ইসলাম প্রচার ও মুসলমানের সংখ্যা বৃদ্ধি। ঈশ্বরগঞ্জ প্রতিনিধি।