মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলায়েত হোসেনবরগুনার প্রবীণ শিক্ষাবিদ বেলায়েত হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে আজ মরহুমের গ্রামের বাড়ি সদর উপজেলার খাজুরতলা হাফেজি মাদ্রাসা ও এতিমখানায় কোরআনখানি ও এতিমদের ভোজ এবং তাঁর প্রতিষ্ঠিত খাজুরতলা আফতাব উদ্দিন নূরানি জামে মসজিদ ও বরগুনা কেন্দ্রীয় সদরঘাট জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রথম আলোর বরগুনার নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন মরহুমের ছোট ছেলে। বিজ্ঞপ্তি।