মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়াউল হক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী কর্মকর্তা (বিক্রয়) মো. জিয়াউল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে গত শুক্রবার তাঁর নিজ গ্রাম মুন্সীগঞ্জ সিপাহীপাড়ায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তির জন্য দোয়া কামনা করা হয়েছে। তিনি প্রথম আলোর কর্মী মাহবুবুল হকের বাবা। বিজ্ঞপ্তি।সুধাংশু শেখর হালদারসুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও আওয়ামী লীগের নেতা সুধাংশু শেখর হালদারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে ঢাকার ফরাশগঞ্জ অনাথ আশ্রমে শিশুদের মধ্যে খাবার বিতরণ ও রাজধানীর বিভিন্ন মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি ২০০৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। গত ১৮ জুলাই রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘সুধাংশু শেখর হালদার’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মেচন করেন। বিজ্ঞপ্তি।অশোক কুমার সান্যালবাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের নাট্যশিল্পী অশোক কুমার সান্যালের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে স্বজন ও শুভানুধ্যায়ীরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে তাঁর পরিবার আজ তাঁকে স্মরণ করছেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।