মৃত্যুবার্ষিকী
আবদুল করিম সাহিত্যবিশারদবাঙালি ঐতিহ্য সন্ধানের পথিকৃৎ আবদুল করিম সাহিত্যবিশারদের ৫৭তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ সেপ্টেম্বর। ইংরেজ শাসনামলে যখন বাঙালি মুসলমানরা তাদের ভাষা বাংলা না উর্দু এ নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল, তখন আবদুল করিম সাহিত্যবিশারদই বিভিন্ন সময় তাঁর লেখনীর মাধ্যমে বাংলা ভাষাকে বাঙালির রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি করেছিলেন। বাংলা সাহিত্য গবেষণায় অবদানের জন্য ১৯৯৫ সালে তাঁকে মরণোত্তর ‘স্বাধীনতা পদক’ দেওয়া হয়। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজ রূপান্তর অধ্যয়নকেন্দ্র ‘আবদুল করিম সাহিত্যবিশারদ স্মারক বক্তৃতা’র আয়োজন করেছে। এ ছাড়া বাংলা একাডেমীসহ চট্টগ্রাম ও পটিয়া উপজেলায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।কাজেম উদ্দিনজামালপুর জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব, তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক সৎ ও নিষ্ঠাবান চেয়ারম্যান হিসেবে পুরস্কারপ্রাপ্ত কাজেম উদ্দিন আহমদের ২০তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ সেপ্টেম্বর। এ উপলক্ষে মাদারগঞ্জের পলিশা গ্রামে তাঁর নিজ বাড়ি ও স্থানীয় এতিমখানায় খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।