মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাবীবুর রহমান ভূইয়াসাংবাদিক মুহাম্মদ হাবীবুর রহমান ভূইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৪ অক্টোবর। তিনি দৈনিক ইনকিলাব-এর জন্মলগ্ন থেকে প্রথমে মফস্বল বার্তা সম্পাদক ও পরে সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি কলকাতা ও ঢাকার বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। তাঁর ছেলেদের মধ্যে আবু দারদা যোবায়ের এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার, তালহা বিন হাবীব ইংরেজি দৈনিক নিউ নেশন-এর রিপোর্টার এবং মেয়ে ফাহিমা বিনতে হাবীব দৈনিক আমার দেশ পত্রিকার সাব-এডিটর। বিজ্ঞপ্তি।