মৃত্যুবার্ষিকী
এম এ রশীদসাবেক সচিব এম এ রশীদের ২২তম মৃত্যুবার্ষিকী আজ ৫ অক্টোবর। এ উপলক্ষে মরহুমের মেজো ছেলের গুলশানের বাস-ভবনে বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের স্ত্রী সুলতানা রশীদের তৃতীয় মৃত্যুবার্ষিকীও একই দিনে অনুষ্ঠিত হবে। তাঁদের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, গুণগ্রাহী ও পরিচিতজনদের কাছে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিহোসনে আরা বেগমকবি নজরুল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক হোসনে আরা বেগমের মৃত্যুবা-র্ষিকী আজ ৫ অক্টোবর। তিনি উত্তরা ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম ফরিদ আহমেদ চৌধুরীর স্ত্রী। বিজ্ঞপ্তি।ডা. শুভ্র কান্তি দাশচট্টগ্রামের বাসিন্দা ডা. শুভ্র কান্তি দাশের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ৫ অক্টোবর। এ উপলক্ষে চট্টগ্রামের ওআর নিজাম রোডের বাসভবনে বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।